শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে নির্বাচন অফিসের এক নারী

রাজিব হোসেন / ২০৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটোর শরণখোলায় সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে  আত্মহত্যা করেছে বিথী আক্তার (২২) নামের এক নারী।

বিথী উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিং এর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করতেন। সে পশ্চিম কদমতলার সৌদি প্রবাসী হেলাল পহলানের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

১১ জুন রাতে হেলাল পহলানের ভাড়া বাসার একটি রুমের মধ্যে বিথী আক্তারকে সিলিং ফ্যান ঝুলানোর হুকের সাথে গলার ওড়না প্যাচানো অবস্থায় দেখা যায়।

জানা গেছে, বিথী জেলা সদরের ৬ নং যাত্রাপুর ইউনিয়নের ৮ নং পাঁচুলী ওয়ার্ডের বাসিন্দা হান্নান শেখের মেয়ে।

হেলাল পহলানের স্ত্রী বিথি বেগম বলেন, মেয়েটি তার বাড়িতে সাত মাস ধরে ভাড়া থাকতেন। বিকেলে বিথী তার সাথে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলেন। এরপরে তার সাথে আর কোন কথা হয়নি। শরণখোলা নির্বাচন অফিসের কর্মকর্তা এনায়েত হোসেন পবিত্র ঈদুল আজহার ছুটিতে রয়েছেন। তিনি এই খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন। বীথি আক্তারের বাড়িতে তার পিতা মাতাকে খবর দেওয়া হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ খবর পেয়ে সাব-ইন্সপেক্টর বিনয় কুমার হালদারের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি টিম ঘটনাস্থলে পাঠান।

পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে বিথী আক্তারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম এর জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..