বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

চট্টগ্রাম প্রিমিয়ার লিগে মেঘনা মেভারিক্স চ্যাম্পিয়ন

মো. মানিক হোসেন / ৬৭২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

চট্টগ্রামের ০৫০৭ (জিরো ফাইভ জিরো সেভেন) ব্যাচের বন্ধুদের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম প্রিমিয়ার লিগের সিজন-২ এর ফুটবল খেলা।

১২ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম ফরচুন স্পোর্টস এরিনার টার্ফে অনুষ্ঠিত সারা বাংলাদেশের জিরো ফাইভ জিরো সেভেন বন্ধুদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম প্রিমিয়ার লিগ।

খেলায় মোট ১২টি দল অংশগ্রহণ করলেও ফাইনালে গোমতি গ্ল্যাডিয়েটর্সকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন নারায়ণগঞ্জের ০৫০৭ বন্ধুদের সমন্বয়ে গঠিত দল মেঘনা মেভারিক্স।

মেঘনা মেভারিক্স দলের খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন ১. ফয়েজ বাবু  (অধিনায়ক) ২. সামির শাকির, ৩. শিমুল সরকার, ৪. মাহবুবুর রহমান সালমান ৫. শরিফুল ইসলাম রিয়াদ, ৬. মাসুদ পারভেজ ৭. এগাজী তুহিন, ৮. এস এম সাদেক।

টিম উপদেষ্টা হিরন, টিম অনার ফয়সাল রাজ, টিম ম্যানেজার ইব্রাহিম মজুমদার, টিম এম্বাসেডর হ্যাপি আক্তার ও কোচ তোফাজ্জল হোসেন সহ দেশে বিভিন্ন স্থান থেকে আগত ০৫০৭ বন্ধুরা উপস্থিত ছিলেন।

পরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উইনিং সেলিব্রেশন অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..