রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠক যোগদান চরকাশিপুর কাশেমীর নির্বাচনীও উঠান বৈঠক ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

চরকাশিপুর কাশেমীর নির্বাচনীও উঠান বৈঠক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

লিজা আক্তার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী )আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে বিকেলে চর কাশিপুর মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

৩নং ওর্য়াড বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর’র সভাপতিত্বে ও যুবদল নেতা কাজী সোহাগ’র সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু।

এ সময় নুরুল ইসলাম লাভলু তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর ধরে আমাদের নেতা মুফতি মনির হোসেন কাসেমী জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এই জুলুমের একমাত্র প্রতিবাদ হচ্ছে ভোটের মাধ্যমে বিপ্লব। আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীকে সিল দিয়ে আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন। খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, সহ সভাপতি শাহিন কাদির, কামাল বেপারী, সভাপতি ৩নং ওর্য়াড বিএনপি আজিজুর রহমান আজিজ।

আরো উপস্থিত ছিলেন, ৩নং ওর্য়াড যুবদল নেতা নাজির, আলমগীর, শ্রমিক দল নেতা রিয়াদ, রানা, আজিম, অনিক প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..