শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে বরিশাল মঠবাড়িয়ার নাজমুল এখন কোটিপতি

জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Oplus_131072

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার তিনগাও মিনারবাড়ী এলাকার মৃতঃ হাজী আমিনুল ইসলামের ছেলে, মো. খাইরুল ইসলাম (২৪) বাদী হয়ে আপন ২ চাচা মো. দেলোয়ার হোসেন (৫৫), ও জহিরুল ইসলাম (৪৫), উভয় পিতা-মৃত আহসান উল্লাহ ও ফুফাতো ভাই মাহবুবুর রহমান আপেল (৪৫), পিতাঃ মৃতঃ সামসুল হক মাষ্টার, সাং-কুশিয়ারা পশ্চিমপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ ও ৪/৫ জন অজ্ঞাত দিয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে ও বাদি বলেন, আমার পৈত্রিক সম্পত্তি বন্দর থানাধীন তিনগাঁও মিনারবাড়ী এলাকার যার সিএস ও এসএ- ২৩৮, আর এস-৩৫৬ একই দাগে মোট ৬.৩৪ শতাংশ জমি আছে। উল্লেখিত জমি বিগত ১০ বছর পূর্বে সমান ভাগে ভাগভাটোয়ারা এবং বন্টন করা হয়। আমার আপন চাচা ও ফুফাত ভাই উল্লেখিত জমির সামনের অংশ জোরপূর্বক ভাবে দখল করে নিয়ে তাতে বাউন্ডারি ওয়াল দিয়ে একচালা ঘর নির্মাণ করছেন।

তিনি আরো বলেন, তারা একপর্যায়ে আমাদের জমির কিছু অংশ জবর দখল করে নিচ্ছে। এমনকি বিবাদীরা আমাদের বাড়ীর পানির লাইন এবং বৈদ্যুতিক লাইন কেটে নিয়া যায়। যার কারনে আমি ও আমার বড় বোন আশরাফুন নাহার পরিবার নিয়ে বাড়ীতে থাকতে অনেক অসুবিধা হয়। এমনকি তারা আমাদের প্রতিনিয়ত হুমকি ধমকি দেয়ো। পরবর্তীতে আমরা নিরুপায় হয়ে অন্যত্র ভাড়াবাসায় বসবাস করিতেছি। বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মিমাংষা করার জন্য গত ০৪/০৭/২৬ তারিখ নির্ধারন করা হয়। কিন্তু বিবাদীরা ঐ তারিখে দরবারে উপস্থিত হয় নাই। এবং আমার জমিও বুঝাইয়া দেয় নাই। সর্বশেষ গতকাল ২৪/০৮/২৬ তারিখ সকাল অনুঃ ১০ টার সময় আমার জমি আমাকে বুঝাইয়া না দিয়া জোর পূর্বক জবর দখল করার উদ্দেশ্যে ইট দিয়া বাউন্ডারী ওয়াল সহ লোহার কলাম দিয়া একটি সেড তৈরি করে। আমি লোকমারফত সংবাদ পাইয়া ঘটনাস্থলে গিয়া তাদের এহেন কাজে বাধা দিলে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে প্রাণ নাশের হুমকি ধমকি দেয়। উক্ত বিবাদীদের দ্বারা আমার যে কোন ধরনের ক্ষতির আশংকা করিতেছি। যেকোনো সময় তারা আমার বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে।

স্থানীয় জনপ্রতিনিধি বন্দর ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান বলেন, আমরা সামাজিক দিক বিবেচনা করে উভয়কে শান্ত থাকার জন্য অনুরোধ করেছি এবং আগামী শনিবার মাপঝোপ করে সকলের অংশ সকলকে বুঝিয়ে দিব বলে জানিয়ে দিয়েছি।

উক্ত মামলার বিবাদী দেলোয়ার হোসেন বলেন, আমি কারো জমি দখল করিনি। আমার জায়গায় আমি আছি, আমার নিকট দলিলপত্র আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..