সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জীবনের নিরাপত্তা ও জমি দখলের আবেদনে বন্দর থানায় অভিযোগ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন বন্দরে মুরগি ব্যবসায়ীর মোবাইল ও টাকা লুটে নিল ছিনতাই চক্র শাকিল ও জয়নাল বাহিনী  ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশে মারামারি পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ  মামার বাড়ি বেড়াতে এসে দুর্ধর্ষ চুরি করে ভাগিনা চম্পট  মদনগঞ্জ পোস্ট অফিসের বেহাল দশা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

জীবনের নিরাপত্তা ও জমি দখলের আবেদনে বন্দর থানায় অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

আল আমিন জাহান মুন্সি: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কল্যান্দী এলাকার মৃত মো. আব্দুল গনি সরদারের ছেলে বাদশা মিয়া (৭১) বাদী হয়ে এক‌ই এলাকার মৃত মো. রাজা মিয়া’র ছেলে সাইফুল ইসলাম জুম্মান (৪৮) ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে বিবাদী করে ৯ আগষ্ট রবিবার বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়: সাইফুল ইসলাম জুম্মান একজন পদধারী যুবলীগ নেতা। সে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কল্যান্দী এলাকার বাসিন্দা। তার সাথে আমার দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে। হেবাকৃত দলিল মূলে দীর্ঘদিন যাবত আমাদের মালিকানাধীন প্রায় ৩ শতাংশ জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে। উক্ত বিষয়ে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছিলো। যাহার মামলা নং ৩৭/২৩ এবং উক্ত মামলা খারিজ করে আদালত আমাদের পক্ষে রায় প্রদান করেন। ইদানিং গত ৭ আগষ্ট শুক্রবার সকাল ৯ টার সময় বন্দর থানাধীন কল্যান্দী সাকিনস্থ আমাদের উক্ত জায়গায় গেলে ১নং বিবাদীগণসহ অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদীগণ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের জায়গা যদি ১নং বিবাদীর কাছে বিক্রি না করি তাহলে জমির শতাংশ প্রতি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) করে বিবাদীকে চাঁদা দিতে হবে। এক পর্যায়ে উক্ত বিবাদীগণ আমাদের উপর চরাও হয় এবং আমাদের স্থাপন করা গ্যাস লাইন ও পয়ঃনিষ্কাশনের পাইপ কেটে দেয়। এমনকি চলাচলের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়। বিবাদীগণ আমাদের জমির সীমানা পিলার উপরে ফেলে দেয়। উক্ত ১নং বিবাদী অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে আমার ভাই আমানউল্লাহ, বোন হাসনা বানু ও ভাগিনী মৌসুমি আক্তারের জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা করে। ঐ ঘটনায় তার বিরুদ্ধে বন্দর থানায় সাধারণ ডায়েরী লিপি বন্ধ করা হয়। পরবর্তীতে বিগত ইং ০৯/০৭/২০২৩ তারিখে বন্দর থানায় ৩০০ টাকা নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করার মাধ্যমে কল্যান্দী পঞ্চায়েত কমিটির জিম্মায় হয়রানি মূলক দেওয়ানি মামলা নং ৩৭/২৩ প্রতাহার করে সকল ওয়ারিশকে প্রাপ্য অংশ বুঝিয়ে দিবে মর্মে অঙ্গিকার করে। কিন্তু সমস্ত অঙ্গিকার ভঙ্গ করে উক্ত ১নং বিবাদী পুনরায় আমাদের সম্পত্তি দখলে মরিয়া হয়ে উঠে। উক্ত বিবাদী ২০২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেয় এবং হামলা ও গুলি বর্ষণ করে। তাহার বিরুদ্ধে একাধিক হত্যা ও চাঁদাবাজি সন্ত্রাসীর মামলা রয়েছে। উক্ত বিবাদী ও তার সহযোগিদের সন্ত্রাসী কার্যকলাপ ও হুমকি ধামকির ভয়ে পরিবার সহ আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিবাদীগণের ভয়ে এলাকার নিরীহ মানুষ মুখ খুলতে সাহস পায় না।

উক্ত বিবাদী যেকোনো সময় আমার এবং পরিবারের জানমালের ক্ষতি সাধন করিতে পারে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রশাসনের নিকট আমাদের আকুল আবেদন তদন্ত সাপেক্ষে আমাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..