মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার অস্ত্রসহ গ্রেফতার

মো. আবু কাওছার মিঠু / ২১৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বাশার পুলিশ বক্সের সামনে পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে গত ১৪ জুন শনিবার গভীর রাতে জাকির আহমেদ চৌধুরী ওরফে জাকারিয়া আহমেদ তপাদার রাজন(৩৪) নামে এক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ তার কাছ থেকে ডিবি পুলিশের তিনটি ওয়াকিটকি, তিনটি রিপ্লেটিং বেল্ট, একজোড়া হ্যান্ডকাব, দুইটি মোবাইলফোন, একটি বিদেশি পিস্তল, একটি গুলি ভর্তি ম্যাগাজিন, কালো রঙের ব্যাগ ভর্তি ১৫/১৬ ইঞ্চি দৈর্ঘ্যরে একটি ধারালো অস্ত্র, তিনটি কটি, সীমবিহীন একটি স্মার্টফোন ও বিভিন্ন ডিভাইসসহ ডাকাতি করার সরঞ্জামাদী উদ্ধার করে। আন্ত:ডাকাতদলের ৫/৭সদস্য পুলিশের পোশাকে তারা দীর্ঘদিন ধরে পরিবহনে ডাকাতি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

জাকারিয়া আহমেদ সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার মৃত আব্দুল ছবরের ছেলে। এছাড়া এডিশনাল এসপির পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৮নম্বর ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরী নামে এক নারীকে গত চার বছর আগে সে বিয়ে করে।

তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারিয়া চৌধুরীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই মোঃ রিয়াদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জাকারিয়া আহমেদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী জানান, গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ ঢাকার মান-চিন্তা সংগঠনের সক্রিয় সদস্য। তার সহযোগী ডাকাত দলের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে। সে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড পরিচালনায় জড়িত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..