বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪১৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Oplus_131072

তানজিনা আক্তার লিপি: বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং বন্ধ, মানব পাচার রোধ, নারীর ক্ষমতায়ন, যৌতুক প্রথা ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকার নাসির মিয়ার বাড়ির আঙিনায় উঠান‌ এক বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী ও পুরুষগন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

১৪ জুলাই মঙ্গলবার সকালে সমাজকর্মী ও সাংবাদিক সাহিরা আক্তার শান্তা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমানা আরা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মো. আসাদুজ্জামান।

প্রধান অতিথি আঞ্জুমান আরা বেগম বলেন, বর্তমান সরকার মা ও শিশু কিশোরীরা যাহাতে সঠিক সেবাগুলো পায় সে বিষয়ে কাজ করছে। এজন্যে সামাজিক বাস্তবতায় উঠান বৈঠকের মতো উদ্যোগ অত্যন্ত কার্যকর। পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি ও তৈরির মাধ্যমে নারী ও শিশু নির্যাতনসহ নানা সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। আসলে উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এসব বার্তা সুন্দর ও সহজভাবে পৌঁছে দেওয়া যায়। এ ধরনের উদ্যোগ সমাজকে আরো মানবিক ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..