শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ইমরান গ্রেপ্তার 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

বন্দর প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দরে যুবলীগ কর্মী ইমরান (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমরান বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪ (৮)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার স্বল্পেরচক   এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলন সমর্থক জাহিদ আলআমিন প্রকাশ বুলবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবারাহ করে আসছিল। এর জের ধরে গত ২২ জুলাই ২০২৪ ইং রাত সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ইমরানসহ আ’লীগ সমর্থিতরা বন্দর শাহীমসজিদস্থ একটি অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন  লুটপাট করে নিয়ে। পুলিশ জানিয়েছে, এ ছাড়াও তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..