রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি দিলেন লালমাই উপজেলা প্রকৌশলী

শাহাদাত কামাল শাকিল / ১১৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ জুন ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজের কাছে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে মামলার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউএনও স্বাক্ষর করার মালিক, ভাগ করবো আমি, এমন মন্তব্যও করেন তিনি।

শনিবার (২১ জুন) বিকালে লালমাই উপজেলা পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলায় তালাবদ্ধ ৮টি রুমের বাহিরে এলজিইডি লেখা স্টিকার দেখা যায়। পরে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজের কাছে জানতে চান।

উপজেলা নির্বাহী অফিসার কিংবা সংশ্লিষ্টরা রুম ভাগ করে দিয়েছেন কিনা জানতে চাইলে প্রকৌশলী ক্ষেপে যান। বলেন, আমি প্রকিউরিটি এন্টিটি সেক্রেটারি, এই ভবন আমাদের। আমি ঠিক করবো কে কোথায় বসবে। ইউএনও স্বাক্ষর করার মালিক, ভাগ করবো আমি। আমি আপনার বিরুদ্ধে মামলা দেবো। এ সময় ভিডিও ধারণ করেন কয়েকজন সাংবাদিক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..