শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

তেঁতুলিয়ায় প্রকৌশলীর বিচারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

জুলহাস উদ্দীন / ৩০৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি: তেঁঁতুলিয়ায় প্রকৌশলী মাহফুজার রহমান টাট্টুর বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘন্টাব্যাপি এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা। মানববন্ধন শেষে ওই প্রকৌশলীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মানববন্ধনে অংশ নেন ৩০-৩৫ জন ভুক্তভোগী।

ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাট্টু তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মমিনপাড়ার বাসিন্দা। তিনি রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, আজিজনগরের নজরুল ইসলাম মিয়া, সাহেবজোতের আবরার হোসেন রকি, আফতাব, রফিকুল ইসলাম মোল্লা, শাহজাহান আলী, শহিদ, খন্দকার ইমরান, শহিদুল ইসলামসহ অনেকে।

এছাড়াও ফজলুল হকসহ বেশ কয়েকজন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার টাট্টুর দ্বারা মামলার মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি দখল ও মামলাবাজ হিসেবে পরিচিত প্রকৌশলী মাহফুজার রহমান টাট্টু। তিনি তেঁতুলিয়া উপজেলার মমিনপাড়া বাসিন্দা। অত্র এলাকার ৩০ থেকে ৪০টি পরিবার রয়েছে তার মামলায় জর্জরিত। এসব পরিবারগুলোর অনেকে ঘর হারা হয়েছে। অনেকে জমি হারিয়েছে। অনেকে তার মামলায় আসামী হয়ে আদালতে হাজিরা দিতে দিতে আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়েছেন। এমতাবস্থায় একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে এসব কাজ করছেন। বিষয়টি তদন্তের দাবি এসব ভুক্তভোগীদের। এছাড়া একজন সরকারি কর্মকর্তা হয়ে তার বেতন কত, কত টাকার মালিক সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি ভুক্তভোগীদের।

ভুক্তভোগী উজ্জল বলেন, তিনি একজন সরকারি কর্মকর্তা। গত তিন বছরে এক থেকে দেড়শো মামলা চলমান আছে। তিনি একই সময়ে কিভাবে অফিসে ও কোর্টে হাজির হন। তিনি আমার ও আমার বিরুদ্ধে মামলা করেছেন। তিনি থানায় মামলা করেছেন, সে মামলায় এসআই তদন্ত করেছেন। সে এসআই’র বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি মূলত আমাকে ও আমার বাবাকে হয়রানি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়েছেন। আমরা তার বিচার চাচ্ছি।

ভুক্তভোগী নজরুল ইসলাম মিয়ার অভিযোগ, কয়েক দিন আগে আমার ক্রয়কৃত জমিতে ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাট্টু তার গুন্ডাপান্ডা নিয়ে আমার জমি দখল করতে আসে। জমিটি আমি দীর্ঘ দিন ভোগদখল করে আসছি। আমি যে পরিবারের কাছে জমি ক্রয় করেছি। কিন্তু ইঞ্জিনিয়ার টাট্টু সে জমি দখলের পায়তারা করতে বিভিন্ন জায়গায় অভিযোগ করলেও সেখানে আমি রায় পাই। কিন্তু সে সেটা না মেনে আমার বিরুদ্ধে মামলা করেছে। এ পর্যন্ত সে আমার বিরুদ্ধে ৫টি মামলা করেছে। মামলা চলমান অবস্থাতেই আমার জমি দখল করতে এসে আমাদের উপর হামলা করে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাট্ট সাংবাদিকদের মুঠোফোনে বলেন, মূলত জমিটি আমার। দীর্ঘদিন ধরে তারা জমিটি বেদখল করে রেখেছিলেন। আমি আদালতের রায় নিয়ে জমি দখলে গিয়েছি। এখন তারা যদি আমার বিরুদ্ধে মানববন্ধন করে, করতেই পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..