রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

জুলহাস উদ্দীন / ৫৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়ায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (২৬মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মডেল থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু অন্যান্য অফিসারদের নিয়ে বেদীতে পুস্পস্থবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তেঁতুলিয়া প্রেসক্লাব সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্থাবক অর্পণ করে।

সকাল সাড়েল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর মসজিদ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..