রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

তেঁতুলিয়ায় ২৫ ও ২৬ মার্চ উদযাপনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন / ৩২৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু,এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিটুন রায়, উপজেলা বিএনপি আহবায়ক শাহদত হোসেন রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মু্ক্তিযোদ্ধা বসির আলম, সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যানসহ রাজনৈনিত ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

সভায় উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে উপর্যুক্ত নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ ও ২৬ মার্চের সব কর্মসূচি যথাযথ ভাবে পালন করতে হবে। সকলের সহযোগিতায় এই কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..