মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত  বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন  দিনদুপুরে ১ নং ঢাকেশ্বরী বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি  ঝালকাঠির ৩ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ রূপগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার, ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২ প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ

দড়ি সোনাকান্দা নবনির্মিত তিন গুম্বুজ জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায়

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬৭১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

২৩ জানুয়ারী শুক্রবার উৎসব মুখর পরিবেশে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় নবনির্মিত তিন গুম্বুজ জামে মসজিদে প্রথম জুম্মায় শত শত মুসল্লীগন নামাজ আদায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনে অংশগ্রহণ করেন।

মিলাদ ও দোয়া পূর্বে দড়ি সোনাকান্দা পঞ্চায়েত ও তিন গুম্বুজ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নূর হোসেন স্থানীয় মুসল্লীদের উদ্দেশ্য বলেন, মসজিদ নির্মানের জন্য যারা অর্থ দান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দানের কারনে এ এলাকায় একটি সুন্দর দৃষ্টি নন্দিত মসজিদ নির্মান করার সম্ভব হয়েছে। আপনারা যে নিয়তে এ মসজিদ নির্মান কাজে দান করেছেন মহান আল্লাহ তাদের দানগুলো কবুল করে নিন। সে সাথে তাদের মনের আশাগুলো পুরন করে দিন। মসজিদের অবশিষ্ট কাজগুলো সম্পর্ন করার জন্য এলাকাবাসীসহ দেশ ও প্রবাসের সকলের সহযোগিতা কামনা করছি।

নামাজ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দড়ি সোনাকান্দা তিন গুম্বুজ জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আব্দুল মালেক, দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামের মসজিদের সভাপতি ডাক্তার শফিউল্লাহ, মঞ্জুরুল হোসেন মঞ্জু ,শাহজাহান, জিল্লুর রহমান, নুর ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল হোসেন, মাহবুবুর রহমান, টুটুল আহমেদ, আলমগীর হোসেন, মফিজুল ইসলাম, দ্বীন ইসলাম দিনা, শফিকুল আলম হীরা, মো. সাবেদ আলী, নিপু আহমেদ, আ. সালাম সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

জুম্মার নামাজ মিলাদ ও দোয়া পরিচালনা করেন, উক্ত মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..