শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ধামগড় সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন  তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনায় রাকিবুল ইসলাম রাকিব বন্দর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত  ২৩ বছর ধরে নির্মাণাধীন বালু নদ সেতু নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতারক শহিদুলকে গ্রেফতারের দাবী তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদকের ব্যবসার প্রতিবাদ করায় মাদক কারবারিরা আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার মাসাবো এলাকার বাসিন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য (এপিবিএন) আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদককারবারিদের হামলার শিকার হয়েছেন। পুলিশ সদস্য আবুল কালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন।

আবুল কালাম গত মাসে মাসাবো এলাকার মাদক কারবারি শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন। এরপর থেকে আবুল কালামকে মাদক কারবারি শাহাদাত হোসেনের ছোট ভাই শাহজালাল ভয়ভীতি, হুমকি-ধমকি দিয়ে আসছিল। গতকাল বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে তার বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় শাহজালাল ও তার সমর্থিত ১০/১৫ সদস্যের একদল যুবক আবুল কালামকে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম তার গ্রামের বাড়িতে ছুটিতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..