সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনায় রাকিবুল ইসলাম রাকিব বন্দর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত  ২৩ বছর ধরে নির্মাণাধীন বালু নদ সেতু নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতারক শহিদুলকে গ্রেফতারের দাবী তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সৌদির তিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনায় রাকিবুল ইসলাম রাকিব

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

লিজা, নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে নগরীর রাজনৈতিক আঙ্গিনায় শুরু হয়েছে নতুন সমীকরণ। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় ও স্থানীয় নেতাকর্মীদের আলোচনায় উঠে এসেছে স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মোস্তফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিবের নাম।

অনুসারীরা বলেন বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নির্যাতিত ও বিপদগ্রস্ত নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন ভরসারস্থল। এখন প্রতিদান স্বরূপ এসব নেতাকর্মীরা রাকিবকে সামনে আনতে শুরু করেছেন। তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের দাবি, তরুণ ও গতিশীল নেতৃত্বের কারণে তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে রাকিবুল ইসলাম রাকিবের সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। বিগত সময়ে তৃণমূলের বিপদগ্রস্ত নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজের একটি মজবুত ভিত্তি তৈরি করেছেন তিনি। বিশেষ করে যুবসমাজ ও তরুণ ভোটারের মধ্যে তার ব্যাপক প্রভাব ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

নির্বাচন সামনে রেখে সিটির বিভিন্ন ওয়ার্ডে তার অনুসারী ও যুবসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন। অনেক নেতাকর্মী বলছেন, নগরবাসীর আধুনিক সুবিধা নিশ্চিতকরণ ও পরিচ্ছন্ন নগর গড়তে নতুন এবং সৎ নেতৃত্বের প্রয়োজন, যেখানে রাকিব হতে পারেন উপযুক্ত পছন্দ।

স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিটি নির্বাচনে রাকিবুল ইসলাম রাকিব যদি শেষ পর্যন্ত মাঠে থাকেন, তবে তিনি অন্যতম প্রধান ও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..