রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দু’বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু খুলনার ফুলবাড়ি গেট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা  হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবিরের মায়ের মৃত্যু রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ প্রকাশিত সংবাদের প্রতিবাদ.. ঈদূল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলার ৭ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শাহজালাল সাজু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাসিক ১৯ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের ঈদে শুভেচ্ছা জানিয়েছেন- তোফায়েল আহমেদ

দু’বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

মো. রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার: খুলনা জেলার ডাকোপ থানায় ইয়াসমিন নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।

২৮ মার্চ সকালে আনুমানিক ১১ টার সময় উপজেলা পদ্মারগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় মো. হারুন সর্দারের নাতি দুই বছর বয়সী ইয়াসমিন পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।

জানা যায়, মো. হারুন সর্দারের বড় মেয়ে বুটে ঘাটা উপজেলায় সুর খালি ইউনিয়ন গাও খাড়া গ্রামের এনামুলের সাথে বিয়ে হয় এবং বিয়ের পর থেকে জীবন জীবিকার তাগিদে দাকোপে পানখালি ইউনিয়ন, বারইখালী গ্রামে বসতবাড়ি তৈরি করে স্থায়ী ভাবে বসবাস করেন।

মো. হারুন সর্দারের বাড়ি কাছে থাকায় প্রায় সময় বেড়াতে আসে শিশুটি। সর্বশেষ নানার বাড়ি ২৮ মার্চ সকালে বেড়াতে আসে। তার মা’ মনে করেন নানার বাড়িতে সে খেলা করছে। পরে মেয়েটির খোঁজ পাওয়া না গেলে আত্মীয়-স্বজনদের বাড়িতে খুজতে শুরু করে এবং ওই সময় নানা হারুন বাড়ির পুকুরে শিশুটিকে ভাসতে দেখে পান, সাথে সাথে পুকুর থেকে নাতিকে উদ্ধার করে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..