শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

মো. নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার:;ভোক্তার অধিকার সুরক্ষায় নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

শনিবার(২৮ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার নয়াপুর বাজার এলাকায় মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা চলে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।  

অভিযানে ফিলিং স্টেশনের ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী স্টক রেজিস্টার, ডিপ মাপ, মিটার ক্যালিব্রেশন এবং বিক্রয় রেজিস্টার যাচাই-বাছাই করা হয়। পরিদর্শনে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ পূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। 

ভোক্তার আস্থা অটুট রাখা এবং স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..