সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় তাহিরপুর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আলহাজ্ব মো. খসরুল আলম বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার লামায় সিএনজি ধুমড়েমুচড়ে নিহত-১ আহত-৫ সাংবাদিকের কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

দেবিদ্বারে কৃষকের গোয়াল ঘরে বিষ প্রয়োগে ৩ গরু হত্যা, ঈদের আগেই নিঃস্ব পরিবার

মো. উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৯৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ জুন ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

 প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বারে এক কৃষ‌কের ৩টি গরু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে মারা গেছে ব‌লে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

এতে ঈদের আগেই দরিদ্র কৃষক পরিবারটি নিঃস্ব হ‌য়ে প‌ড়ে‌ছে, তা‌দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

১ জুন রবিবার বিকা‌লে উপ‌জেলার ফ‌তেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কৃষক তাজুল ইসলামের বা‌ড়ি‌তে ওই ঘটনা হয়।

স্থানীয়রা জানান, তাজুল ইসলাম ৩০ বছর ধ‌রে গরু লালন পালন ক‌রে হা‌টে কেনা বেচা ক‌রেন। বর্তমা‌নে সে ৫ টি গরু পালন কর‌ছে। আজ বিকা‌লে ৩‌টি গরু অজ্ঞাত কার‌নে হঠাৎ মারা যায়। বাকী দুইটাও মৃত‌্যুর প্রহর গুন‌ছে। মৃত গরুগুলোর মধ্যে দুটি কুরবানির পশুর হাটে বিক্রির জন্য প্রস্তুত ছিল এবং অপরটি ছিল ৮ মাসের গর্ভবতী গাভী।

কৃষক তাজুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে তিনি গরুগুলোকে ঘাস ও পানি খাওয়ানোর পর বাড়ি থেকে বের হন। পরে ফিরে এসে দেখেন, গোয়াল ঘরের তিন‌টি গরু ম‌রে প‌ড়ে আ‌ছে। অপর দুই‌টি গরু বাই‌রে অসুস্থ অবস্থায় কাতরা‌চ্ছে।

তিনি অভিযোগ করে বলেন,“আমার গরুগুলোর খাবার পানিতে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। শখ করে গরুগুলো বড় করছিলাম কোরবানির হা‌টে বি‌ক্রির জন‌্য জন্য।” গরু গু‌লি হা‌রি‌য়ে তার ৫ লক্ষা‌ধিক টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানান।

তাজুল ইসলামের স্ত্রী অহিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমরা ৩০ বছর ধরে গরু পালন করছি, এমন ঘটনা কোনোদিন হয়নি। কিস্তি আর ধার-দেনা করে কিনেছিলাম গরুগুলো। একটি গাভির দুধ বিক্রি করে সংসার চলত। এখন আমরা কিভাবে এই ক্ষতি সামলাবো? কষ্ট করে গরুগুলো পালন করছিলাম, কে যে এভাবে মেরে ফেললো, আমরা এর বিচার চাই।”

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াছ বলেন,“আমরা ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..