রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে নাজমুল এখন কোটিপতি রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল

দেশবাসী ও প্রবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৭ জুন ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

————————————

আবারও দেখতে দেখতে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসে গেলো। দেশে ও দেশের বাহিরে যারা অবস্থান করছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।

মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাচিয়ে রেখেছেন এবং ঈদুল আজহা পালনের সুযোগ করে দিয়েছেন সে জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।

ঈদগাহে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করে, যথাযোগ্য মর্যাদায় পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা পালন করাটাই ইসলামের বিধি বিধান।

শুধু পশু কোরবানি দিলেই হবেনা, আমাদের অন্তরের ভেতর যে পশুটি লুকিয়ে আছে তাকেও কোরবানি দিতে হবে। পেছনে যত গুনাহ করেছি, মন্দ কাজ করেছি সেগুলিকে বিসর্জন দিয়ে বাকি জীবন আমাদের বেঁচে থাকার লড়াই করতে হবে। আখেরাতের জন্য কিছু সঞ্চয় নিয়ে যেতে হবে। ভালো কাজ করতে হবে। তাহলেই আমাদের বেঁচে থাকার স্বার্থকতা হবে।

কোরবানি এলেই দেখতে পাই গরু কেনা একটা প্রতিযোগিতা হয়ে যায়। কে কত বড় গরু কিনবে। কার কত টাকা আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে দেখি একটা নর্তকী, একটা বেশ্যাও যায় গরু কেনার হাটে গরু কিনতে। সারাজীবন সুদ, ঘুস খেয়ে যে সারাজীবন পার করছে সেও যাচ্ছে বড় বড় গরু কিনতে। যার ভেতর কোন আমল, এলেম বলতে নাই, মসজিদের দ্বারপ্রান্তেও যায় না কখনও সেও যাচ্ছে কোরবানি দিতে।

আসলে গরু কেনাটাই কি বড় এবাদাত ? কোরবানি দেয়াটাই কি বড় এবাদত? না। আগে আপনি নিজের ভেতর যে বড় গরুটা আছে সেটাকে কোরবানি করুন।

মানুষকে দেখানোর জন্য কোরবানি না। মানুষকে খুশি করার জন্য কোরবানি নয়। আল্লাহকে খুশি করুন। সত পথের উপার্জন দিয়ে একটি খাসি জবাই করুন তাতেই আল্লাহ সন্তুষ্ট।

আল্লাহ সবাইকে সঠিক বোঝদান করুন। আবারও সবাইকে ঈদুল আজহা র শুভেচ্ছা। ঈদ মোবারক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..