সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

ধলেশ্বরী নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর থানার ধলেশ্বরী নদীর ডিগ্রিরচর ফেরিঘাট এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক সোয়া ১টায় নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ ডিগ্রিরচর ফেরিঘাট থেকে এ নবজাতকের লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নবজাতকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় এক পুরুষ নবজাতকের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ১ দিন।

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) একেএম আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এসএসআর ব্রিকস এর পশ্চিম পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ১ দিন।

আমরা লাশটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য বুধবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর ওই নবজাতকটিকে কেউ পানিতে ফেলে দেয়। তদন্ত করে সেটি বের করার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..