বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত— মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বন্দরে স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস ঢাকা সিলেট মহাসড়কে ফুটপাত দখলমুক্তে আবারও যৌথ উচ্ছেদ অভিযান, আটক-১১ বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে ধর্ষন করে মালয়েশিয়া পাড়ি রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা বোনের সম্পত্তি জবরদখল করে ঘর উত্তোলনের অভিযোগ তেঁতুলিয়ায় অসহায় পরিবারের নারীদের উপর নির্যাতনের অভিযোগ, ঘরে ফিরতে না পারায় আর্তনাত দু’বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু

নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত— মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, হাম-রুবেলা রোগ নিয়ে নারায়ণগঞ্জ বাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ বুস্টার ডোজ মজুত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার সময়মতো হামের বুস্টার ডোজ টিকা প্রদান করলে এ রোগ এভাবে ছড়িয়ে পড়তো না।

রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, তারা হামের পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিল। এছাড়া জরুরি চিকিৎসা সহায়তা দিতে একটি হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হামের সংক্রমণ দেখা দিলে হেল্পলাইনে যোগাযোগ করলে চিকিৎসকরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

১ মার্চ বুধবার দুপুরে সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ অন্যান্য চিকিৎসকগণ।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নের আশ্বাস দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..