মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় বিএনপির স্থানীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা স্থানীয় সাংসদ মুস্তাফিজু রহমান ভূঁইয়া দিপুর ছবি ভাঙচুর করে। হামলায় অন্তত ৫জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে অভিযুক্তরা ওই প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করলে স্থানীয়রা বাধা দেন। এতে তারা হুমকি দিয়ে সরে যায়।
এরই জেরে একই দিন বিকেল ৫টার দিকে ফেরদৌস বাড়ী, কাউছার বাড়ী, ইস্রাফিল, রিয়াদ, রুবেল ভূইয়া, কাউছার ভূইয়া, ফয়সাল মিয়া ও শিপন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতলাশপুর এলাকায় হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হামলাকারীরা স্থানীয় বিএনপি কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

পরে তাহারা লুৎফর রহমান ভূইয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় লুৎফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভূইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভূইয়া (৫৭) ও জাকারিয়া ভূইয়া (৪৩) এগিয়ে আসলে তাদের কে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে শাহাদাত হোসেনের মাথায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এবং সাখাওয়াত হোসেনের মুখে আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ক্লাব ও দোকান ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। একই ঘটনার পর হামলাকারীরা এলাকায় আরও কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালায়।

ভুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি ও ভুক্তভোগী মো. দোলন ভূইয়া জানান, হাটাবো বেলতলা এলাকার ছাত্রদলের দলীয় অফিস ভাংচুর করে। এবং রূপগঞ্জ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে এবং একটি মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..