শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ‎‎‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ৩০ মার্চ সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইডি ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, বিএনপি নেতা একেএম ওমর ফারুক নয়ন, রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ ডা. গোলাম সারোয়ার, ডা. মাকসুদুল আলম ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া প্রমুখ।

পরে অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং জেরিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড এবং অস্ট্রালেশিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিনের ফেলো হিসেবে অর্জন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি গ্রামের বাসিন্দা ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা প্রদান করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..