শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে বরিশাল মঠবাড়িয়ার নাজমুল এখন কোটিপতি

নারায়ণগঞ্জ জেলার বন্দরে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

নূর এ আজাদ : ৪ শনিবার ৮ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বাজুরবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে সানজিব হোসেন (৩৫) কে স্থানীয় আনোয়ার হোসেন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাজুরবাগ এলাকায় আ. বাতেন মিয়ার ছেলে সানজিব এর সাথে একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে সোহাগীর সাথে প্রায় ৪ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে প্রায় ৩ মাস পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান ছিল। উক্ত দ্বন্দ্বের কারণে আজ সানজিব নামাজ শেষে স্থানীয় একটি দোকানে গেলে আনোয়ার হোসেন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এলাকাবাসী সানজিবকে উদ্ধার করে মদনপুরস্থ আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..