শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে অবৈধ গরুর হাট বন্ধ ও ৯টি বালুর গদিতে উচ্ছেদ অভিযান

মো. আবু কাওছার মিঠু / ৩৪১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:০২ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ- শহরের ৪নং সেক্টর এলাকায় অবৈধভাবে বসানো সাপ্তাহিক শিমুলিয়া গরুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে শিমুলিয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ৯টি বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান করেছে।

১৮ আগস্ট সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বালুগদির অফিস ও পাইপ ভেঙে ফেলা হয়। ৯টি গদিতে থাকা বালু খোলা নিলামের মাধ্যমে বিক্রি করে দেড় লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। অবৈধভাবে বসানো সাপ্তাহিক শিমুলিয়া গরুর হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে প্রভাবশালী একটি মহল পূর্বাচলের ৪, ১৩ ও ১৪ নং সেক্টরে অবৈধ বালুর গদি স্থাপন করে ব্যবসা করে আসছিলো। তাতে পূর্বাচলের অভ্যন্তরীণ সড়কে খানাখন্দ, পানি নিষ্কাশনের ড্রেন ভরাট ও স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। সে কারনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..