রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পুলিশ-সাংবাদিকও নিরাপদ নয় : মোমিন মেহেদী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:০২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫ আগস্ট ২০২৪-এর পরে প্রায় ১৪ মাসেও পুলিশ-সাংবাদিকও নিরপদ নয়; সাধারণ মানুষ সহায়-সম্বল-সম্ভ্রম এমনকি যখন তখন জীবনও হারাচ্ছে। অথচ ড. ইউনূস সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।

৪ অক্টোবর দিনব্যাপী বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবি বরিশাল অঞ্চলের নির্বাচিত নেতাকর্মীদের প্রশিক্ষণ কাউন্সিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, দেশের অর্থনীতি ধ্বংস হলেও কোনো আশানুরূপ রেজাল্ট যেমন দিতে পারেননি অর্থ উপদেষ্টা, বিডার দায়িত্বপ্রাপ্ত কর্তা আশিক চৌধুরী, তেমনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী। এই সব ব্যক্তি শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে আমজনতার সাথে দিনের পর দিন নির্মম ঠাট্টা-মশকরা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে জনগণের কথা না ভেবে একের পর এক বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন বেশ কয়েকজন উপদেষ্টা। যা শুধু দেশের মানুষের ইচ্ছের বিরুদ্ধেই যাচ্ছে না; স্বাধীনতা-স্বাধীকারের বিরুদ্ধেও যাচ্ছে। তাই চাই অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। এসময় তিনি হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক হায়াত উদ্দীন-এর ঘাতকদের দ্রুত গ্রেফতার ও কঠোর বিচারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওন, আফতাব মন্ডল, সালমান শেখ, মো. হাফিজ, ঝুমুর রাণী, নূরজাহান বেগম, মো. কোরবান আলী প্রমুখ।

বক্তারা এসময় আইন-শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র, চিকিৎসাসেবা উন্নত না করে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ায় স্বাস্থ্য, দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হওয়ায় খাদ্য ও বেকারত্ব বৃদ্ধি হওয়ার প্রতিবাদে যুব ও ক্রীড়া উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..