সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন 

ফতুল্লায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫২১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

ষ্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার।

 ৪ এপ্রিল রবিবার বেলা তিনটার দিকে মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিকরা ঘটনাস্থলে হাজির হয়ে হামলাকারী সালাউদ্দিনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত মিলন বিশ্বাস হৃদয় জানান, ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের “প্রতিরোধ স্তম্ভ” রয়েছে। এই প্রতিরোধ স্তম্ভ কে ঘিরে দীর্ঘ দিন ধরে একটি চক্র ইট, বালু, পাথরের ব্যবসা করে আসছে। প্রতিরোধ স্তম্ভ দখল করে কারা ব্যবসা করছে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে  আমাদের ফটো সাংবাদিক হাবিব খন্দকারকে সাথে নিয়ে যাই৷ প্রতিরোধ স্তম্ভের সামনের ছবি তুলে আমরা স্থানীয়দের সাথে কথা বলার সময় সালাউদ্দিন, জাকির হোসেন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা নিজেদের পরিচয় দেয়ার পরও তারা হামলা বন্ধ করেনি। উল্টো আমাদের মোবাইল ফোন, ক্যামেরা নিয়ে ভেঙ্গে দোকানে আটকে রাখে। আমাদের সহকর্মীরা খবর পেয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম জানান, অফিসের এসাইনমেন্ট কভার করতে যাওয়ার পর আমার দুই সহকর্মীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। যার নেতৃত্বে হামলা করেছে সেই সালাউদ্দিন নারায়ণগঞ্জ এর গডফাদার শামীম ওসমানের ক্যাডার ছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। দুই দিন আগে সে মামলায় জামিনে বের হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিরোধ স্তম্ভটি দখল করে সালাউদ্দিন নামের এক ব্যক্তি বিগত আওয়ামী সরকারের শাসনামল থেকে এখানে ব্যবসা করছে। বছরে একটি দিন প্রশাসনের পক্ষ থেকে এখানে ফুল দিলেও অন্য দিন থাকে তাদের দখলে। প্রতিরোধ স্তম্ভ দখল করে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। হামলাকারী সালাউদ্দিন কে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..