শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

বন্দরে অর্থ আত্মসাত মামলায় ৩ আসামি গ্রেফতার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার: ১৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থ আত্মসাত মামলায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চৌধুরী বাড়ি কলোনী, পুরান বন্দর এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের ১৪ মার্চ শুক্রবার কোর্টে প্রেরন করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিগন হলেন, জামাল হোসেনের মেয়ে মামলার ১ নং আসামি সুমাইয়া আক্তার, ২ নং আসামি জামাল হোসেন ও ৪ নং আসামি তুহিনুর বেগম।

বন্দর থানার চৌধুরী বাড়ি কলোনী, পুরান বন্দর এলাকার শফিউদ্দিন মোল্লার স্ত্রী রেনু বেগম বাদী হয়ে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৬ নং আদালতে ৫ জনকে আসামী করে অর্থ ও সম্পদ আত্মসাতের একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে প্রকাশ, বাদিনীর ১ম ছেলে সৌদি আরব প্রবাসী। ছেলে সৌদি আরব থাকা অবস্থায় ১নং আসামি সুমাইয়া আক্তার বিভিন্ন সময়ে তার ছেলের সাথে প্রেমের সম্পর্ক করিয়া মোবাইলের ইমোতে চেটিং ও ভিডিও কলের মাধ্যমে নানান অঙ্গভঙ্গি করিয়া আমার ছেলের নিকট থেকে ১৪,৭০,০০০/- (চৌদ্দ লক্ষ সত্তুর হাজার টাকা) হাওলাত বা ধার আনে। যাহা ২ নং আসামি সহ সকল আসামি জানেন এবং সকলেই যোগসাজসে করিয়াছেন। বাদিনী তাহার ছেলের উক্ত টাকা চাহিতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ১ নং আসামী হত্যার উদ্দেশ্যে বাদিনীর গলা টিপে ধরে। ২ নং আসামী চুলের মুঠি ধরিয়া এলোপাতাড়ি লাথি মারতে থাকে এবং অনান্য আসামীগন জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানি করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..