মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

বন্দরে অস্ত্র ঠেকিয়ে গরু নামানোর ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ জুন ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোর করে হাটে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী।

সোমবার (২ জুন) আড়াই টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে আজমেরী ওসমানের ক্যাডার সহ ২০০/২৫০ জন হামলা চালায়।

এসময় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আহত সাংবাদিকরা হলেন, সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, চ্যানেল-জিরোর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আকরাম হোসেন ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. শেখ সুমন।

এই ঘটনায় সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে আরো ২০০/২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তরা হলেন, নাসিক ২৪নং ওয়ার্ডের মান্নান শিকদারের ছেলে রাহিদ শিকদার, মাহবুল শিকদারের ছেলে আমিল শিকদার ও মৃত সোবহান শিকদারের ছেলে মানিক।

আহত সাংবাদিকরা জানান, সোমবার আড়াই টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ট্রলার থেকে গরু নামানোর খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে অবস্থান করি। সেখানে গরু নামানোর ভিডিও ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত আওয়ামী দোসরা অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে দুই সাংবাদিককে বেঁধে বেধড়ক মারধর করে ভিডিও ধারণ করে রাখে সন্ত্রাসীরা।

হামলার এক পর্যায়ে সাংবাদিকদের সাথে থাকা দুইটি স্মার্ট মোবাইল ফোন, নগদ টাকা, দুইটি টিভি চ্যানেল এর মাইক্রোফোন, ক্যামেরা জোর পূর্বক নিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় সাংবাদিকদের উদ্ধার  বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থার নেয়ার নির্দেশ দিয়েছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..