শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

নূর এ আজাদ / ৫২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি”

বন্দর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান ও রী আয়োজন করা হয়।

বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম’র সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আখতার নাম্নী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে এ খাত। এ ধরণের প্রদর্শনী চালু থাকলে এর মাধ্যমে নতুন নতুন খামারি বা উদ্যোক্তা তৈরি হবে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এ জন্য খামারীদের উন্নয়নের জন্য প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারী প্রণোদনা দিতে হবে, প্রকৃত খামারীদের খুঁজে খুঁজে উৎসাহ প্রদান করতে হবে। পাশাপাশি খামারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণি সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়াতে হবে। মেলায় আগত সকল খামারিদের ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরো ভালো ভালো উদ্যোগ নেওয়ার জন্য সবাইকে উৎসব প্রদান করছি।

বিশেষ অতিথি ছিলেন, বন্দর উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ রফিক আবেদীন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঞা।

এছাড়াও বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রর্দশনীতে ৩৫টি স্টলে উন্নত মানের এবং উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, ভেড়া, হাঁস-মুরগী, কবুতর, সৌখিন পাখি, বিড়াল সহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারীদেরকে পুরষ্কৃত করে উৎসাহ প্রদান করা হয়।

অনুষ্ঠান সহযোগীতায়: প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন অধিদপ্তর মন্ত্রণালয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..