শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

বন্দরে টিকটকে গড়ে ওঠা প্রেমে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে এসে গনধর্ষণের শিকার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২০৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে টিকটকে প্রেম অতঃপর সম্পর্কের টানে সূদুর চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ জেলার বন্দরে এসে পৈশাচিকতার শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী।

এর আগে গত রবিবার (২৯ মার্চ) নবীগঞ্জের কদম রসুল এলাকার একটি নির্জন স্থানে কিশোরী গণধর্ষণের শিকার হয়।

এ ঘটনায় বুধবার (১ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলো—বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার গাজী মিয়ার ছেলে রিফাত (২১) ও তার বন্ধু রোমান।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীটি চাঁদপুর সদর এলাকার বাসিন্দা। টিকটকের মাধ্যমে রিফাতের সাথে তার পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। রিফাতের কথার প্রলোভনে পড়ে গত ২৯ মার্চ নিজ পরিবারের অজান্তে চাঁদপুর থেকে লঞ্চযোগে নারায়ণগঞ্জে আসে ওই কিশোরী। বন্দর খেয়াঘাটে পৌঁছানোর পর রিফাত তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকেলের দিকে নবীগঞ্জ কদম রসুলের এক নির্জন দেয়ালঘেরা জায়গায় নিয়ে যায়। সেখানে রিফাতের সাথে আগে থেকেই তার সহযোগী রোমান ওত পেতে ছিল। নির্জন স্থানে কিশোরীটিকে তারা কুপ্রস্তাব দেয়। এতে কিশোরী রাজী না হওয়ায় রিফাত ও রোমান প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এদিকে থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায় এবং পরে তাকে আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১(৪)২৬।

এই বিষয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, “এই ন্যাক্কারজনক ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..