শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে বরিশাল মঠবাড়িয়ার নাজমুল এখন কোটিপতি

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Oplus_131072

ইকবাল হোসেন: ২৯ জুন সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে মদনগঞ্জ লক্ষ্যারচর দক্ষিণ পাড়া এলাকার আনোয়ার হোসেন বাদলের ছেলে নুরুজ্জামান সুজন (৪৫) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ এম এন ঘোষাল রোডের একটি বিকাশ ও কনফেকশনারী দোকানদার মো. অন্তর খান (৩৫) কে চুলকাটা সেলুনের ধারালো কেঁচি দিয়ে বাম হাতে গুরুত্বর জখম কেন ।

 

ঘটনার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, নুরুজ্জামান সুজন (৪৫), ভিকটিম মো. অন্তর খানের দোকানে বিকাশে টাকা লেনদেন করার জন্য আসিলে ভিকটিম মো. অন্তর খান বিবাদী নুরুজ্জামান সুজন কে পাঁচ মিনিট অপেক্ষা করার জন্য বলিলে ভিকটিম নুরুজ্জামান সুজন মো. অন্তর খানের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এলোপাথারী কিল, ঘুষি মারিয়া নীলাফুলা জখম করে। একপর্যায়ে বিবাদী নুরুজ্জামান সুজন পাশ্ববর্তী দোকানদার স্বপন শীলের সেলুনের দোকান হইতে ধারালো কাঁচি আনিয়া ভিকটিম অন্তর খানের বাম হাতের বাহুতে আঘাত করিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে।

 

অতঃপর তার ডাকচিৎকারে আশপাশের লোকজন আসিয়া বিবাদী নুরুজ্জামান সুজন (৪৫) কে আটক করে।

 

উত্তেজিত জনতা নুরুজ্জামান সুজনকে আটক করিয়া মারধর করে পুলিশকে সংবাদ দিলে বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিবাদীকে পুলিশ হেফাজতে দিয়ে দেন।

 

পরে স্থানীয় লোকজনের সহায়তায় জখমী অবস্থায় অন্তত খানকে উদ্ধার করিয়া চিকিৎসার জন্য জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল নারায়নগঞ্জ নিয়ে ভর্তি করে।

 

এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের

করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..