বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

বন্দরে বসতবাড়ী নির্মানে বাধা ও প্রাননাশের হুমকি  ঘটনায় থানায় অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: বন্দরে বসতবাড়ী নির্মান কাজে বাধা প্রদানসহ প্রাননাশের হুমকি ঘটনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এ ঘটনায় ভূক্তভোগী আনোয়ার হোসেন বাদী হয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভূমিদস্যু খোকন, খোকা, নুরুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন মিয়ার দাদা মৃত ইমান আলী বিগত ৮০ বছর পূর্বে তার নিকট আত্মীয় মৃত গোলজান বিবি, মৃত শ্রী তুফান আলী, মৃত আহমেদ হোসেন এর কাছ থেকে উক্ত সম্পত্তি খরিদ করে প্রথমে আমার দাদা পরে আমার পিতা বর্তমানে আনোয়ার হোসেনসহ তার পরিবার শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিল। এর ধারাবাহিকতা গত শনিবার সকাল ৯ টায় নিরিহ আনোয়ার হোসেন তার পৈত্রিক সম্পত্তিতে নির্মান কাজ শুরু করলে ওই সময় একই এলাকার মৃত আনিজল মিয়ার ছেলে খোকন ও খোকা একই এলাকার মৃত খলিল সরদারের ছেলে নুর ইসলাম ও মৃত আনিজল মিয়ার স্ত্রী হামিদা বেগম ঘটনাস্থলে এসে নির্মান কাজ বন্ধ করে দেয়। পরে ওই দিন রাত ৮টায় উল্লেখিতরাসহ আরো অজ্ঞাত নামা ১০/১২ জন ভাড়াটিয়া  সন্ত্রাসীদের নিয়ে আনোয়ার হোসেন বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বিভিন্ন ভাবে হুমকি দামকি প্রদান করে, নির্মান কাজ বন্ধ করে দেয়।

এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী আনোয়ার হোসেন ও তার পরিবার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..