সাইফুর রহমান সজল: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মুছাপুর ইউনিয়নের বারপাড়াস্থ বাগানবাড়ী এলাকার সজিব (২৫) নামে এক হতাশাগ্রস্ত যুবক নিজ ঘরে বাঁশের আঁড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ৯ জুন মঙ্গলবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তার পরিবার।
এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যা ঘটনার খবর পেয়ে নিকটস্থ কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে মৃতের বসতবাড়ীর উঠানের উত্তরদিকে শায়িত অবস্থায় মৃতদেহটি দেখতে পাই। পরে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সংশ্লিষ্ট মর্গে প্রেরণ করি। এখন পর্যন্ত আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
এলাকাবাসী জানান, আত্মহননকারী সজিব প্রায়ই হতাশাগ্রস্থ থাকতো। সে মুছাপুর ইউনিয়ন বারপাড়াস্থ বাগানবাড়ী এলাকার নাজির হোসেনের ছেলে।
এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...