ইকবাল হোসেন: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত বা দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে জিআর (সাধারণ ত্রাণ) চাল বিতরণ কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এবারই প্রথম প্রতিজন সুবিধাভোগীদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ২৫ কেজি করে জিআর চাল প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার বন্দর ইউনিয়নের বন্দর চৌধুরীবাড়ি জনতা ক্লাব প্রাঙ্গণে জিআরের চাল বিতরণ করা হয়েছে।
২ জুলাই বৃহস্পতিবার ৩ টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...