শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

বন্দর উপজেলায় ভূমি মেলার শুভ উদ্ভোদন 

এম এন এ আজাদ / ৩৬০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

বন্দর উপজেলায় ভূমি মেলার শুভ উদ্ভোদন

      “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি

              নিজের ভূমি সুরক্ষিত রাখি”

২৫ মে রবিবার বেলা ১১ টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি),  বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি, সাংবাদিক ও স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে এসিল্যান্ড অফিসের সামনে গিয়ে বেলুন ও শান্তির পায়রা (কবুতর) উড়িয়ে মেলার শুভ উদ্ভোদন ঘোষণা করা হয়। পরে উপজেলা মিলনায়তনে ভূমি মেলার জনসচেতনামূলক আলোচনা সভা ও প্রজেক্টরের মাধ্যমে একটি প্রামান্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

    Oplus_0

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি’র সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, সাব রেজিস্ট্রার বন্দর কেএম মোর্শেদ আল মারুফ।

এতে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা, বন্দর উপজেলা ৫ টি ভূমি অফিসের কর্মকর্তাগন, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীগন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে সর্বোচ্চ কর দাতাদের মাঝে বৃক্ষ বিতরণ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..