শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় জমিতে সীমানা পিলার স্থাপন করতে গিয়ে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার সবুজবাগ থানার দক্ষিণ বাসাবো এলাকার বাসিন্দা ও পেশায় আইনজীবী মো. আব্দুর রহিম দুয়ারী (৫৭) রূপগঞ্জ থানাধীন মাঝিনা মৌজার আরএস ১৫৫২ নং দাগে ৬ শতাংশ জমি ক্রয় করে নামজারি সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগীর অভিযোগ, ২৫ এপ্রিল সকাল ৯ টার দিকে তিনি উক্ত জমিতে অতিরিক্ত পিলার স্থাপন করতে গেলে অজ্ঞাতনামা ৪/৫ জন লোক একটি পিকআপ যোগে এসে বেআইনিভাবে জমিতে প্রবেশ করে কাজে বাধা দেয়।

এ সময় তারা তাকে হুমকি দিয়ে বলে, ওই জমিতে কোনো কাজ করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে মামলা করলে তাকে হত্যা করা হবে।

তিনি আরো অভিযোগ করেন, এলাকায় একটি চক্র অবৈধভাবে জমি দখল করে হাউজিংয়ের উদ্দেশ্যে বালু ভরাট করছে এবং স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..