শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

পুলিশ জানায়, গঙ্গানগর নামাপাড়া এলাকায় নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মৎস্য খামার পরিচালনা করে আসছিলেন শহিদুল্লাহ মিয়া। খামারের পাশে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী নিয়মিত মাদক বিক্রি করতেন।

মাদকাসক্তরা সেখানে আসর বসাতেন। এদের মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় শহিদুল্লাহ মিয়ার সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।

গত ১১ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে খামারে গিয়ে মাদক বিক্রি ও সেবন করার সময় শহিদুল্লাহ মিয়া বাঁধা দেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে থাকা লোহার হাতুড়ি, ছুরি, স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে শহিদুল্লাহ মিয়া গুরুতর জখম হয়। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার পশ্চিম রামপুরা এলাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

২৯ এপ্রিল বুধবার বিকেলে পশ্চিম রামপুরা এলাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে

এব্যাপারে ১৩ এপ্রিল শহিদুল্লাহ মিয়ার মেয়ের জামাই মোজাম্মেল হক ভুঁইয়া বাদী হয়ে ৪ জনকে ও অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনায় দায়েরকৃত ওই মামলা এখন হত্যা মামলায় পরিণত হবে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..