মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

বন্দর উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে রাস্তা নির্মাণ

নূর এ আজাদ / ৩১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ভূমিহীন মানুষদের বসবাসের জন্য সরকারি অনুদানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডে (শান্তিনগর) বসবাসের জন্য ঘর তুলে দেয়া হয়েছে। কিন্তু চলাচলের রাস্তার কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে বৃষ্টি এলে পানিতে তলিয়ে যায় এবং পেক-কাঁদায় পিচ্ছিল হয়ে থাকে যাতায়াতের একমাত্র রাস্তাটি। এ কারণে ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাতায়াত এবং অসুস্থ রোগীদের হাসপাতালে আনা নেওয়ায় অনেক ভোগান্তি পোহাতে হয়।

অবশেষে বন্দর উপজেলা/থানা আনসার কোম্পানী কমান্ডার মো. সামসুল হক দেওয়ান-পিএএমএস এর নজরে পরে। উনি দেখেন রাস্তাটির কোন সরকারি অনুদান না আসায় কারণে এলাকাবাসীরা খুব কষ্ট হচ্ছে। ২০ অক্টোবর সোমবার তিনি নিজ উদ্যোগে এবং বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সহায়তায় রাস্তা নির্মাণ করার উদ্যোগ নিয়ে আনসার ভিডিপির সহায়তায় রাস্তাটিতে ইট-বালি বিছিয়ে জনগণের চলাচলের জন্যে তৈরি করেন এবং সম্পূর্ণ ভাবে কাজ করতে প্রশাসন ও সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করেন।

রাস্তাটি কাজের সময় সরজমিনে উপস্থিত থেকে নিজ সদস্যদের নিয়ে কাজ পরিচালনা করেন, বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা ইদ্রিস আলী, উপজেলা প্রশিক্ষক মো. জাহাঙ্গীর আলম শরিফ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..