বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ- পুরুষ শূন্য বরুনা তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত বন্দর থানা জাতীয়তাবাদী চালক দলের নতুন কমিটি গঠন- সভাপতি রাসেল, সম্পাদক নিরব রহিম রুপবান ছবির অভিনেতা পরান বাবু স্মরণে দোয়া পুঠিয়া-দুর্গাপুরে তিন ফসলি জমি কেটে পুকুর খনন, ক্ষুব্ধ এলাকাবাসী রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধসহ আহত-১০ ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদন: জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমে নতুন গতি পুঠিয়া-দুর্গাপুরে জলমহল ইজারা নিয়ে নানা অভিযোগ, আলোচনায় ‘মাছ আতিক’ মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার

বন্দর থানা জাতীয়তাবাদী চালক দলের নতুন কমিটি গঠন- সভাপতি রাসেল, সম্পাদক নিরব

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালক দল’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে ১২১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে শাহেন শাহ্ আহাম্মেদ-কে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। এছাড়া সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ফরিদ আহমেদ ও মো. হুমায়ুন কবির।

নবগঠিত কমিটির পদাধিকারীগণ ঘোষিত ৩০ সদস্যের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন নিম্নোক্ত নেতৃবৃন্দ।

সভাপতি পদে মো. রাসেল, সিনিয়র সহ-সভাপতি মো. রাশেদ, সাধারণ সম্পাদক মো. শাহীন গাজী নিরব, সাংগঠনিক সম্পাদক আঃ জব্বার, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন।

এছাড়া কমিটিতে ১০ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার ও সহ-প্রচার সম্পাদক পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালক দল, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কাজী সাইদুর রহমান প্রিন্স এবং সাধারণ সম্পাদক শাহারিয়া চৌধুরী ইমন এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, পরিবহন চালকদের ন্যায্য অধিকার রক্ষা এবং সংগঠনের আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এই কমিটি গঠনের মাধ্যমে বন্দর থানায় সংগঠনের কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে।

কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা গেছে এবং নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ চালক ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..