সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

তানজিনা আক্তার লিপি: একটি এলাকার আইন-শৃঙ্খলা, জনসেবা ও নাগরিক সমস্যার কার্যকর সমাধানে প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ন্যায্য দাবি, ভোগান্তি ও সম্ভাবনার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে জনস্বার্থ রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। বন্দর থানা, নারায়ণগঞ্জের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সত্য, বস্তুনিষ্ঠতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। “বন্দর থানা সাংবাদিক ক্লাব” নামে সম্পূর্ণ নতুন ভাবে একটি সাংবাদিকদের ক্লাবের যাত্রা শুরু হল।

১০ জুলাই শুক্রবার বিকাল ৫ টায় বন্দর রাজবাড়ী ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে দৈনিক আজকের জন্মভূমি পত্রিকা’র সহ সম্পাদক মো. কবির হোসেন কে সভাপতি ও দৈনিক স্বাধীন কাগজ পত্রিকা’র ষ্টাফ রিপোর্টার নূর এ আজাদ কে সাধারণ সম্পাদক এবং এম নিউজ বিডি’র চেয়ারম্যান মিতু মোর্শেদ কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল হক, সহ সভাপতি মো. মনির হোসেন, আল আমিন জাহান মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদ বাপ্পী, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, অর্থ সম্পাদক হাজী ইকবাল হোসেন, তথ্য ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, দপ্তর ও প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সম্রাট আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক শিউলি আক্তার, ধর্ম ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল, সমাজ কল্যাণ সম্পাদক সামসুন নাহার তিশা, নির্বাহী সদস্য মনির হোসেন, আব্দুল কাদির, বাহাউদ্দিন হোসেন পায়েল, জিয়াউর রহমান জিয়া।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..