শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে শিশুর মৃত্যু রেড ক্রিসেন্ট সোসাইটির বিনামূল্যে ছাতা-পাখা-পানি বিতরণ ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন  লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লক্ষ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপদাহ অব্যাহত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বান্দরবানে সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে চোখের আলো ফিরে পেল এক শিশু রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ সবুজ বাংলা মৎস্য খামারে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লক্ষ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী পোয়াবন এলাকা থেকে মালিকবিহীন ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪৬/৪-এস এর কাছাকাছি পোয়াবন এলাকায় অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ দুটি তল্লাশি করে ৯৯ হাজার ৭৮০ পিস খয়েরি রঙের এবং ১ হাজার ৬১ পিস সবুজ রঙের সহ মোট ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..