বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

বৈষম্য বিরোধী মামলায় আ’লীগ নেতা বশির খান গ্রেপ্তার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে নারায়ণগঞ্জ জেলার বন্দরের আওয়ামী লীগ নেতা বশির আহাম্মেদ খান (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত বশির আহাম্মেদ খান বন্দর থানার ৪৮৭/৩ বন্দর উইলসনরোড এলাকার মনির উদ্দিন খানের ছেলে।

গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার খানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানার তথ্য সূত্রে জানা যায়, গত ২০২৪ ইং সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ’লীগ ও যুবলীগ নেতাদের সাথে যোগসাজসে ধৃত আ’লীগ নেতা বশির আহাম্মেদ খানসহ তার সহযোগীরা সন্ত্রাসী হামলা চালায়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায়  আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..