বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ.. ঈদূল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলার ৭ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শাহজালাল সাজু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাসিক ১৯ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের ঈদে শুভেচ্ছা জানিয়েছেন- তোফায়েল আহমেদ তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মিটু পাল অসহায় নারীর সমাজ বন্ধু’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন- মো. খছরুল আলম ৯ নং ওয়ার্ড বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন- মো. এখলাছ মিয়া

ব্রহ্মপুত্র নদিতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৭০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় ব্রহ্মপুত্র নদিতে গোসল করতে নেমে আরাফাত (১১) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশু আরাফাত বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকার আছা মিয়ার ছেলে।

স্থানীয় লোকজনদের মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসের সহায়তায় বেলা পৌনে ১টার সময় উল্লেখিত নদ থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

১৫ মার্চ রবিবার বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের প্রেমতলা স্নানঘাটে গোসল করতে নেমে ওই শিশু পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ১১ বছরের শিশু আরাফাত প্রেমতলা স্নানঘাটে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ব্রহ্মপুত্র নদি থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..