শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

ভারসাম্যহীন নারী সাথী ঝুলান্ত লাশ উদ্ধার

সাইফুর রহমান সজল / ৩৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলার বন্দরে ভারসাম্যহীন, ২ সন্তানের জননী সাথী আক্তার (৩২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

২০ জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ১নং গল্লীস্থ জনৈক শফিকুল ইসলামের ভাড়াটিয়া বাড়ি নিচতলা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

আত্মহননকারী ভারসাম্যহীন সাথী বেগম সুদূর রাজবাড়ী জেলার ও থানার রামকাঞ্চপুর পাঠানপাড়া এলাকার মৃত এলাহী মিয়ার মেয়ে।

ধারনা করা হচ্ছে গতকাল ১৯ জানুয়ারী সোমবার রাত সাড়ে ৮ টা থেকে রাত ১১ টার মধ্যে কোন একসময়ে আত্মহত্যা করে থাকতে পারে।

এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে আত্মহত্যার কারন জানা যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..