সাইদুর রহমান সজল:মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় কুরআনের পাখিদের কুরআন মাজিদ ছবক অনুষ্ঠান উপলক্ষে ১৬ মার্চ সোমবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ ছবক অনুষ্ঠানে যেসব শিক্ষার্থী কায়দা ও আমপারা সম্পন্ন করেছেন, তাদেরকে কুরআন মাজিদ ছবক দেওয়া হবে। ছবক, ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ব ও দেশবাসীর শান্তি এবং সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মো. মোস্তফা খান মিঠু’র সভাপতিত্বে ছবক ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর।
বিশেষ অতিথি ছিলেন, মদনগঞ্জ বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মো. আসাদুদ্দিন সরকার, মদনগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আল মামুন, শিক্ষানুরাগী আলম চান মিয়া, প্রবাসী সৈয়দ সাইদুর রহমান বিদ্যুৎ, মো. আলাউদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের সাবেক সচিব শাখাওয়াত হোসেন রিয়াদ, মনজুর হোসেন মঞ্জু, নাজমুল হুদা ডালিম, আনোয়ার হোসেন আনার।
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাফেজ মাওলানা রবিউল ইসলাম বলেন,
একটি মাদ্রাসা কখনো একা গড়ে ওঠে না, এটি গড়ে ওঠে এলাকার মানুষের আস্থা, ভালোবাসা ও দোয়ার মাধ্যমে। আপনাদের সহযোগিতা ও উপস্থিতিই আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলবে। তাই আপনাদের সবাইকে আমাদের এই পবিত্র অনুষ্ঠানে পেয়ে খুব আনন্দ লাগছে। আপনাদের উপস্থিতি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয় হবে। আমি আশা করি আপনারা সব সময় আমাদের এবং আমাদের কোরআনে পাখিদের সাথে থাকবেন।
উক্ত ছবক ও ইফতার মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথি, অভিভাবক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা গোলাম আহাদ।
আপনার মন্তব্য প্রদান করুন...