রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মদনগঞ্জ লক্ষ্যারচর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট (সিজন-৪)’র ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সাইফুর রহমান স্বজল: ৩০ জানুয়ারী শুক্রবার মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠে মদনগঞ্জ লক্ষ্যারচর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট (সিজন-৪) এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মদনগঞ্জ ওয়ান্ডার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব কাজী সেলিম’র সভাপতিত্বে ও যুবদল
সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ আনোয়ার তুষার’র উপস্থাপনায় উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর।

সম্মানিত অতিথি ছিলেন, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. জসিম উদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সাবেক সহ সভাপতি মো. মোস্তফা খাঁন (মিঠু), মহানগর ১৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক
মো. আশরাফ উদ্দিন, সাবেক নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক চৌধুরী, মদনগঞ্জ ফুটবল একাডেমির সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন মন্টু, মো. আরজু হাসান, মহানগর ১৯ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো.আল-মামুন, মদনগঞ্জ ফুটবল একাডেমির কোচ শওকত হোসেন স্বপন, ফয়েজ আহমেদ।

মাঠে আগত সকল অতিথি ও দর্শকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান মো. আরিফ খাঁন নয়ন ও মো. ওয়াহিদ হাসান মতিন।

খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন।

উক্ত ফাইনাল খেলায় মদনগঞ্জ এল.ডি.পি ক্লাব ৪৮ রানে মদনগঞ্জ অন্তর ষ্টোর কে হারিয়ে জয়লাভ করেন।

খেলাটি সম্পূর্ণভাবে পরিচালনা করেন, মদনগঞ্জ লক্ষ্যারচরের কৃতি সন্তান রিয়াদ খান, রাজু খান, মো. সবুজ মিয়া, রাব্বি খান, মাসুম, আরিফ প্রধান, মো. সামির।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..