মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Oplus_131072

ষ্টাফ রিপোর্টার:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে মেম্বার পদে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন মো. শাহ আলম।

এলাকা ঘুরে দেখা যায়, ব্যাপক জনপ্রিয়তা আছে বিএনপি নেতা মো. শাহ আলম’র। তারা জানান, বিগত সরকারের আমলে বহু মামলা-হামলা ও হত্যার হুমকিও তাকে দেওয়া হয়েছে। তাহার বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে গিয়ে তার এক পায়ে গুলি লেগে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। সেজন্য তাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছে। সৎ, নির্ভীক, ন্যায় নীতিবান ও শিক্ষানুরাগী, সুনামধন্য ব্যক্তি তিনি, তার অনেক সুনাম রয়েছে।

মুসাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড লক্ষণখোলা নিবাসী মরহুম আব্দুর রব ব্যাপারীর ছেলে মো. শাহ আলম বলেন, জনপ্রতিনিধি নয়, বরং এলাকার একজন সেবক হিসেবে আপনাদের সন্তান হয়ে কাজ করতে চাই। মেম্বার পদে জয়ী হতে পারলে সবার পাশে থেকে সুখ-দুঃখে সবসময় এবং ভবিষ্যতে মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করব। বিশেষ করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য সুন্দর এলাকা গড়ে তোলা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা, কিশোরগং, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই হবে আমার মূল লক্ষ্য। শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করে জনগণের মতামতের ভিত্তিতে কাজ করে যাব।

তিনি আরো বলেন, আমার পাবার কিছু নেই, আমার যা আছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি আপনাদের দিতে এসেছি, নিতে আসিনি। আমি যদি মেম্বার নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমার বেতনটা পর্যন্ত আপনাদের উন্নয়ন কাজে ব্যবহার করবো। যদি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডবাসি তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে মেম্বার নির্বাচিত করেন, তবে আমি কথা দিচ্ছি আমার প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো, ইনশাআল্লাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সাথে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..