মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

মুন্সীগঞ্জ সিপাহীপাড়ায় ময়লার স্তুপ অপসারণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মো. পন্ডিত হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: সোমবার ৮ জুন সকালে মুন্সীগঞ্জ সিপাহীপাড়া এলাকার ময়লার স্তুপ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান।

জানা যায়, দীর্ঘ ১৫ বছর ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করায় ইউএনওকে সাধুবাদ জানান এলাকাবাসী। সদর উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই কার্যক্রম গ্রহণ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার কারণে এলাকায় দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হচ্ছিল। বিভিন্ন সময়ে এ সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে ময়লার স্তুপ অপসারণের উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে পরিবেশ দূষণ রোধ এবং জনগণের ভোগান্তি কমাতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেল, রামপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলী আজগর বেপারী, প্যানেল চেয়ারম্যান মো. কাজী ফুলন, ইউপি সদস্য আব্দুল করিম, আবু সাইদ সানি ও সিপাহীপাড়া বাজার কমিটির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..