শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

যশোরে ১২টি  স্বর্ণবার সহ পাচারকারী আটক 

মো. মানিক হোসেন / ৩২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ জুন ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধিঃ যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে ১৩৯৭ গ্রাম ওজনের ১২টি স্বর্ণ বারসহ লিটন রায় (৫০) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, লিটন রায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো।

আটক লিটনের বাড়ি ঢাকা কতোয়ালী মডেল থানার শাখারী বাজারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বারগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..